শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন,বরিশাল এর উদ্যোগে এক বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কার্যক্রম

মো:সৌরব:   |   বুধবার, ২১ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন,বরিশাল এর উদ্যোগে এক বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কার্যক্রম

গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মির্জাগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।

উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলার ইউএনও মো:তারিকুল ইসলাম তিনি বলেন ‘দিন যতই যাচ্ছে বৃক্ষ ততই নিধন হচ্ছে। বৃক্ষ নিধনের তুলনায় সে পরিমাণে গাছ লাগানো হয়নি। ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে বসেছে। নগরজীবনে বৃক্ষ বিরল হয়ে আসায় মানুষের প্রাণের অস্তিত্ব আজ বিপন্ন। দেশের অর্থনীতি ও জনজীবনে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার জন্য আমাদের প্রত্যেকের প্রতি বছর অন্তত দু’টি করে বৃক্ষরোপণ করা দরকার।’

উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডা: তেন মং (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তিনি বলেন,’পরিবেশের দূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে গাছ সবচেয়ে বেশি ভূমিকা রেখে থাকে। অথচ অপরিকল্পিত উন্নয়ন এবং যন্ত্র ও প্রযুক্তির মোহে অযাচিতভাবে বৃক্ষ নিধন করা হচ্ছে, উজাড় হচ্ছে বন। ফলে দেখা দিচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, বাড়ছে উষ্ণায়ন আর মানবসভ্যতা পড়ছে হুমকির মুখে। এ কারণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’

উপস্থিত ছিলেন ডা:মুহাম্মদ জাবের (মেডিকেল অফিসার),
ডা:মো: সোহেল(মেডিকেল অফিসার) বলেন, ‘বৃক্ষরোপণের এই মহতী উদ্যোগে আমরা সহযোগী হতে পেরে আনন্দিত।

উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদ এর সাবেক সভাপতি মো মাহমুদ অর্ক, সাবেক সাধাদন সম্পাদক হাসানুল বান্না তামিম,,আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের এর সদস্যগন।

এই সংগঠন এর সভাপতি মো:রায়হান কবির শাওন বলেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ুর সমতা বজায় রাখা, জমির ক্ষয়রোধ, বনজ সম্পদে সমৃদ্ধ হওয়া সবকিছুর জন্য চাই বৃক্ষ, আমরা একটি সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখি। দেশের তরুণরা যেন বাংলাদেশকে সবুজ করে তোলার জন্য একত্রে কাজ করতে পারে সেই উদ্দেশ্যেই সার্বিক কার্যক্রম ও এগিয়ে চলা। সারাদেশের তরুণদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সবুজ বাংলাদেশ গড়ায় আমাদের মিশনকে নিজেদের ও ভবিষ্যতের বাংলাদেশের কল্যাণে সফল করে তুলতে।’

সাধারণ সম্পাদক মো:জাহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো:রবিউল ইসলাম,,অত্র সংগঠন এর আজকে সদস্য যারা ছিলেন তারা হলেন,,আরিফুল ইসলাম এবং কাওসার আহমেদ (সহ-সভাপতি) আরো ছিলেন: বনি আমিন, জহিরুল ইসলাম নাইম,তানভির, সাগর,মিলফি,কাওসার, হ্রদয়,আরো অনেকে।
বৃক্ষরোপন এ প্রায় ১০০০ গাছ লাগানোর কার্যক্রম চলছে।

আমাদের এই সংগঠন দ্বারা মির্জাগঞ্জ সকল ধরনের সামাজিক কাজ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com