তানভীর ইসলাম আলিফ | বুধবার, ২১ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ৭২ বার পঠিত | পড়ুন মিনিটে
হোমনা থেকে সকল চাঁদাবাজি দূর করার জন্য ২১-০৮-২০২৪ইং মঙ্গলবার হোমনা পৌরসভার মেয়র এডভোকেট নজরুল ইসলাম সাহেবের সাথে বৈঠকে বসেন হোমনার ছাত্র জনতা।হোমনা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রচেষ্টায় সম্মিলিত ছাত্র জনতা আজ এই বৈঠকে বসেন,এবং হোমনাতে ঘটমান সকল দূর্নীতি ও চাঁদাবাজির কথা উল্লেখ করেন।
উল্লেখ যে,হোমনার সিএনজি স্টেশনের সরকারি ইজারাকৃত বাদে সকল চাঁদাবাজি নিষিদ্ধ বলা হয়েছে,পৌরসভার অভ্যন্তরীণ সকল প্রকার দূর্নীতির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন পৌরসভার মেয়র।ছাত্র জনতা বলেছেন,পূর্বে হোমনাতে কি ঘটেছে সেটা ভাবতে চাই না,সামনে কিভাবে এগিয়ে যেতে পারবো তা নিয়ে কাজ করতে চাই।
এ প্রসঙ্গে ছাত্র জনতা মেয়র সাহেবকে জানান,টেকসই রাস্তা ঘাট তৈরীর ব্যপারে সুনজরদারী করার জন্য।এবং সাধারণ জনগন যেন, যে কোনো অভিযোগ গোপনীয়তা রক্ষা করে সরাসরি মেয়র সাহেবের নিকট করতে পারে সেটির অনলাইন সিস্টেম চালু করার কথা জানিয়েছে।
ফলে হোমনাতে যে কোনো দূর্নীতি রূখে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন ছাত্র জনতা।এবং মেয়র মহোদয় আশ্বাস দিয়েছেন,যে উক্ত কার্য গুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com