শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লালমনিরহাটে পিস্তল ও মাদকসহ কারবারি আটক

রুমন হোসেন জিলহজ্ব:   |   বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লালমনিরহাটে পিস্তল ও মাদকসহ কারবারি আটক
১৭

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ১০ কেজি গাঁজাসহ মোতালেব হোসেন আপেল (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ আগস্ট) বিকালে উপজেলার গোতামারী এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মোতালেব হোসেন আপেল উত্তর গোতামারী এলাকার আজিজার রহমান ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ-সময় মাদক ব্যবসায়ী মোতালেব হোসেন আপেল’কে আটক করে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি,১টি ম্যাগজিন ও ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

হাতীবান্ধা থানার ওসি তদন্ত নির্মল চন্দ্র মহন্ত সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে আজ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com