ধাপেরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক বাদশা মন্ডলের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর থানা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব এ্যাড আব্দুস ছালাম মিয়া, গাইবান্ধা জেলা বিএনপি আইনজীবি ফোরামের আহবায়ক এ্যাড.আব্দুল হালিম প্রামানিক।
এ ছাড়াও উপস্হিত ছিলেন, পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলা শাখার সিনিয়র নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, ধাপের হাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান মিলন। এর আগে স্থানীয়, যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগদান করেন।
হাজারো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পুর্ন হয় সমাবেশ স্থল। এতে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক, রফিকুল মেম্বার, আইয়ুব আলী মেম্বার, নুর মোহাম্মদ মিলন,আমিনুল ইসলাম আপেল,মাসুদ শেখ, সদস্য আঃ কুদ্দুস আকন্দ, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, গাইবান্ধা জেলা জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রামাণিক, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সোহাগ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান মিশর,ধাপেরহাট ইউনিয়ন যুবদলের আহবায়ক রকি মন্ডল টারজান,সদস্য সচিব স্বপন, ধাপেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন,ভারপ্রাপ্ত সদস্য সচিব জিন্না, হানিফ, ধাপেরহাট ইউনিয়ন ছাত্রদলের রতন, ডিউ, জনি, সজিব,আবির,রিপন,আলামিন প্রমূখ।