শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের দন্তবিভাগে আগুন

বদিউজ্জামান রাজাবাবু :   |   রবিবার, ২৫ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের দন্তবিভাগে আগুন

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের দন্তবিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এতে বিভিন্ন যন্ত্রাংশ ও কিছু কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে জেলা সদর হাসপাতালের পুরনো ভবনের দোতলায় ধোয়া উঠতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় হাসপাতাল কর্তৃপ। পরে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। দোতলায় দন্ত বহির্বিভাগের কে কিনিং মেশিন থেকে শর্ট সার্কিট হওয়ায় অগ্নি-সংযোগের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে হাসপাতাল কর্তৃপক্ষ  ও ফায়ার সার্ভিস।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পূর্বে আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি বলা যাচ্ছে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com