শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

আনোয়ার হোসেন   |   সোমবার, ২৬ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
১৫

ধর্ম যার যার রাষ্ট্র সবার এ শ্লোগাণ কে সামনে রেখে হিন্দুধর্মালম্বীদের মহাবতার পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ আর্বিভাব পূর্নতিথী শুভ জন্মাষ্ঠমী উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, লীলা র্কীতন, শ্রীকৃষ্ণের পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও প্রসাদ বিতরণ।

সোমবার (২৬ আগস্ট) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শহরের কালীবাড়ি মন্দির চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ হাসান সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি রণজিৎ বকসী সূর্য্য।

আলোচক ছিলেন, জয়পুরহাট সরকারি কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সমীর কুমার সরকার।  জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক বিরতী রঞ্জন সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা, ইন্সপেক্টর তদন্ত সেরাজুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর বুলবুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুদেব চৌধুরী, বিকাশ কুমারশীল, চঞ্চল সাহা, বিপুল কুমার দাস, মানিক সরকার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব রঞ্জন সাহা।  এ ছাড়াও দিবসটি পালনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে বিশাল বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহার নেতৃত্বে পলাশবাড়ী কেন্দ্রীয় কালি মন্দির হতে বার্ণঢ্য র‌্যালীটি পৌর শহরের মূল সড়ক গুলো প্রদক্ষিণ করে, পরে কেন্দ্রীয় কালি মন্দিরে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পলাশবাড়ী এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সাহা, গাইবান্ধা জেলা শ্রমিক ফেডারশনের সহ সভাপতি ও পলাশবাড়ী আর্দশ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন লিয়াকত, যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন সরকার,বিশিষ্ট কাপড় ব্যবসায়ি শ্যামল চন্দ্র সাহা,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম রেজা, পৌর ছাত্রদলের আহবায়ক আকাশ কবির পায়েল,পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুবীর চন্দ্রসহ অন্যান্যরা। উল্লেখ্য, এ র‌্যালীতে অংশ নেয় হিন্দুধর্মালম্বী বিভিন্ন শ্রেনী পেশার সংগঠন ও সাধারণ মানুষ।

এরপর কালিবাড়ী মন্দিরে দিন ব্যাপী পূজা অর্চণা করেন হিন্দুধর্মালম্বীরা। সনাতনি হিন্দু ধর্মালম্বীদের এ দিবসটিতে ভাচুয়ার্লী হিন্দুধর্মালম্বী মানুষকে জন্মঅষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com