শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাউফলে আ’লীগের সভাপতি ও চেয়ারম্যানসহ ৭০ নেতাকর্মীর নামে মামলা

বাউফল পটুয়াখালী প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাউফলে আ’লীগের সভাপতি ও চেয়ারম্যানসহ ৭০ নেতাকর্মীর নামে মামলা

চাঁদা না দেওয়ায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে পটুয়াখালীর বাউফলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম—সাধারণ সম্পাদক, পৌর আ’লীগের সভাপতি ও নাজিরপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম ফারুক এবং নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মহসীনসহ ৪৫ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা—কর্মীদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০—২৫ জনের নামে (২৬ আগষ্ট) সোমবার বাউফল থানায় এ মামলা করা হয়েছে।

বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী গ্রামের বাসিন্দা মো. হাসান মল্লিক,পিতা আব্দুল কাদের মল্লিকে বাদী হয়ে বাউফল থানায় মামলাটি করেছেন। হাসান মল্লিক বাউফল উপজেলা শ্রমিক দলের সহ—সভাপতি ও নাজিরপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী হাসান একজন ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তার কাছে আসামিরা পাঁচলাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় আসামিরা তাকে একাধিকবার মারধরসহ খুন জখমের হুমকি দেয়। সর্বশেষ ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি সকাল আটটার দিকে হাসানের নিমদী গ্রামের বসত ঘরে গিয়ে আসামিরা হাসানকে মারধর করে ঘরের আসবাব ভাঙচুর করে এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com