শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বন্যার্তদের জন্য ছুটে চলছে ভাসানী বিশ্ববিদ্যালয়ের ত্রাণের বাস

আফজালুর রহমান আবির:   |   বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বন্যার্তদের জন্য ছুটে চলছে ভাসানী বিশ্ববিদ্যালয়ের ত্রাণের বাস
১২

গত ২১শে আগস্ট,বুধবার  বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে আকষ্মিক বন্যার পর  বন্যার্তদের সাহায্য করার উদ্দ্যেশ্যে সারা দেশে গণ ত্রাণ সংগ্রহ কর্মসুচী পালিত হয়। এতে অংশগ্রহণ করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ত্রাণ সংগ্রহের উদ্দেশ্যে চলতি মাসের ২২ তারিখ ১৮টি টিম গঠন করে বিশ্ববিদ্যালয় ও টাঙ্গাইলের আশে পাশের ১৮ টি এলাকাতে ত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন করে।এতে ব্যাপক সারা দেন সাধারণ মানুষ।

সাধারণ শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, হল, ক্যাম্পাস সংলগ্ন দোকানপাট, বাজার এবং বিভিন্ন মেস ও বাসাবাড়িতে অর্থ সংগ্রহের কাজ শুরু করে৷ পরবর্তীতে কর্মসূচির প্রসার ঘটিয়ে টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে নিরালা মোরে অবস্থিত শহীদ মিনারে বন্যার্তদের পাশে দাঁড়াতে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘গণ কর্মসূচির’ আহ্বান জানানো হয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকাশ, রকেট,নগদ ও ব্যাংক একাউন্ট ব্যবহার করে অর্থ সংগ্রহের অনুরোধ জানানো হয়।

উক্ত কর্মসূচিতে সকল শ্রেণী পেশার মানুষ তাদের জমানো অর্থ শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করে ঐক্যের এক অসাধারণ নজির স্থাপন করে।

গত ২৭ আগস্ট,মঙ্গলবার রাত:১০:৫৯ মিনিট পর্যন্ত সর্বমোট নগদ সংগ্রহ হয় ১৭,০২,০০৪  টাকা।এছাড়াও আনুমানিক পাঁচ লক্ষ টাকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সংগ্রহ করা হয়।

উক্ত অর্থ দ্বারা বন্যার্তদের জন্য চাল, ডাল, আলু, পেয়াজ, সয়াবিন তেল, সুপেয় পানি, শুকনা খাবার (চিড়া, মুড়ি, বিস্কুট), সরিষার তেল, লবণ, চিনি, স্যানিটারি ন্যাপকিন, সাবান, ডিটারজেন্ট, বাচ্চাদের সুজি, গুড়া দুধ, নুডলস, লাইটার, মোমবাতি, ওষুধ, খাবার স্যালাইন ইত্যাদির ব্যবস্থা করা করা হয়।এছাড়াও শিক্ষার্থীদের আহ্বানে মাভাবিপ্রবি ক্যাম্পাসের হল সংলগ্ন গেস্ট রুমে বন্যার্তদের জন্য কাপড়চোপড় সংগ্রহের ব্যবস্থা করা হয়।সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুরু হয় প্যাকেজিংয়ের কাজ।

গত ২৮ আগষ্ট রাতে ২ টি ট্রাক ও বিশ্ববিদ্যালয়ের ২ টি বাসে করে কুমিল্লা,লক্ষীপুর,নোয়াখালী ও ফেনীর উদ্দেশ্যে উপহার সামগ্রী নিয়ে রওনা দেয় শিক্ষার্থীরা।   যেসব  এলাকায় উপহার সামগ্রী এখনও পৌঁছায়নি, সেই এলাকাগুলোতে বিতরণ করা হবে।উপহার সামগ্রী বিতরণের সময় কোন ছবি বা ভিডিও প্রচার করবে না মাভাবিপ্রবির  শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয় “আমাদের কাজ এখানেই শেষ নয়।দেশের প্রয়োজনে যেকোনো সংকটে আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানুষের পাশে থাকবো।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com