তাজ মাহমুদ | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ১৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
৪ সেপ্টেম্বর, ২০২৪ ইং বুধবার বেলা ১২ঃ০০ টায় রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়ানীড়’ উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা কবলিত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী পালন করে। উক্ত খাদ্য বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়’ এর সম্মানিত সভাপতি মোঃ হারুনুর রশিদ, সাধারন সম্পাদক মোঃ আল আমীন ইমরান, মোব মমিনুল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ মঞ্জুরুল হক, মোঃ মাহফুজুর রহমান, মোঃ আলমগীর হোসেন, রফিকুল ইসলাম, হোসেন বাবুল, আমির হোসেন, বৈরাগী বাজার সভাপতি খন্ধকার নাসির উদ্দিন সহ সংঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপজেলায় বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে যার মধ্যে ছিল চাউল ৫ কেজি, ডাল-১ কেজি, আলু-২ কেজি, তেল-১ লিটার পিয়াজ-১ কেজি, লবণ, মরিচের গুড়া, হলুদের গুড়া এবং খাবার স্যালাইন সহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী। খাদ্য বিতরণ কর্মসূচীর পুর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন একটানা ভারী বৃষ্টি এবং পানি নিষ্কাষন হতে না পারার কারনে লংগদু, বাঘাইছড়ি, দিঘিনালার বিভিন্ন এলাকা আজ পানিতে ভাসছে।
হাজার হাজার মানুষ, নিরীহ গবাদি পশু, যাবতীয় সহায়-সম্পদ চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন। জানিনা এ পর্যন্ত ক্ষয়ক্ষতির কি পরিমান হয়েছে। এ অবস্থায় আসুন, আপনি আমি এবং আমরা বিপন্ন মানবতার পাশে দাঁড়াই। যার যা আছে তাই নিয়েই তাদের পাশে দাঁড়াই, সাহায্যের হাত বাড়িয়ে দিই। তিনি সমাজের সকল বিত্তবানসহ অন্যান্য সকল সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে বন্যাকবলিত মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com