আনোয়ার হোসেন: | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ৮১ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার বৈষম্য বিরোধি সমাজ গঠনে জেলার সকল সংবাদকর্মীদের সহযোগিতা চাওয়ার পাশাপাশি মাদকসহ সকল অপরাধের শিকড় উপরে ফেলে গাইবান্ধাকে একটি পরিচ্ছন্ন জেলা হিসেবে উপহার দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ মামুন, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com