শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে ইসলামী আন্দোলনের ৭দফার দাবীতে গণ সমাবেশ

মুকুট রঞ্জন দাস:   |   শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে ইসলামী আন্দোলনের ৭দফার দাবীতে গণ সমাবেশ
২৩

কিশোরগঞ্জের তাড়াইলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের নতুন সভাকক্ষে উক্ত গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর) -এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হুসাইন তালুকদার।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলমগীর হুসাইন তালুকদার বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে এমন সেবা-ই দিতে চায় যেমনটা সাধারণ জনগণ চায়। এই দেশটা হল জনগণের, জনগণের টাকায় দেশ চলে। মানুষ সেবা চাওয়ার পরেও পাবে না তা  কখনোই হবে না, বরং মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রাপ্য অধিকার পৌঁছে দেয়া হবে। চুরি, ডাকাতি,   মাদক, ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক ফোরাম কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা নূর আহমাদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা আব্দুর রউফ, সদস্য সচিব মাওলানা শাহজাহান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া,  ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা  সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সভাপতি সাইদুর রহমান, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড তাড়াইল উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মতিন,  ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সভাপতি আবুল কালাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা সভাপতি আমিরুল ইসলাম (প্রমুখ)।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com