শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুমিল্লায় বন্যার্তদের পাশে মেহেলদারকোট সমাজ কল্যাণ সংগঠন

জাহিন ইসলাম   |   শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লায় বন্যার্তদের পাশে মেহেলদারকোট সমাজ কল্যাণ সংগঠন
১৮

পরিকল্পিত রাজনৈতিক বন্যার শিকার বাংলাদেশ যা ভারতীয় আগ্রাসনের বহিঃপ্রকাশ। ভারতের অন্যায় ভাবে পানির বাঁধ খুলে দেওয়ার কারণে ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং এ ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে অসংখ্য জনপদ।  এসময় বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় বিভিন্ন অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন। তাদেরই মধ্যে অন্যতম কুমিল্লার মেহেলদারকোট সমাজ কল্যাণ সংগঠন।

একতাই বল, সেবা-ই ধর্ম, কল্যাণ-ই শক্তি এই মর্মে কুমিল্লার মেহেলদারকোটের মনোহরগঞ্জের যুব সমাজ কর্তৃক ২০২০ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত সংগঠনটির মূল লক্ষ্য হলো, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে এলাকার অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে তাদের শিক্ষা চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান। সংগঠনটি মাদকের বিরুদ্ধে কাজ করাসহ সামাজিক উন্নতি সাধনের লক্ষ্যে এলাকায় তৎপর রয়েছে।  ইতিমধ্যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কুমিল্লার বিভিন্ন অঞ্চলে বানভাসি মানুষের জন্য ত্রাণ ও উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে সংগঠনটি।

বর্তমানে কুমিল্লার বন্যায় কবলিত অঞ্চলের পানি কিছুটা কমে গেলেও বিভিন্ন অঞ্চল সমূহের লোকালয়ের জীবন ব্যবস্থায় স্বচ্ছলতা আসেনি। মেহেলদারকোট সমাজ কল্যাণ সংগঠন তাদের  যুব সদস্য নিয়ে উক্ত অঞ্চলে সমূহে সক্রিয় ভাবে বন্যার্তদের সাহায্যার্থে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে তারা বন্যা কবলিত এলাকায় মানুষের চলাচলের সুবিধার জন্য নিজস্ব উদ্যোগে একটি সাঁকো নির্মাণ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে মেহেলদারকোট সমাজ কল্যাণ সংগঠনের সেক্রেটারী হাবিবুর রহমান বলেন, এটি একটি ফি-সাবিলিল্লাহ সংগঠন। আল্লাহর সন্তুষ্টি আমাদের একমাত্র লক্ষ্য। আমরা আমাদের সাধ্যমত বন্যার্তদের পাশে থাকার চেষ্টা অব্যাহত রেখেছি এবং সামনেও যেকোনো পরিস্থিতিতে আমরা সাংগঠনিকভাবে দেশ ও মানুষের জন্য কাজ করে যাব ইন শা আল্লাহ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com