শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হামিদুল হক টুক্কুর ২৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়াও মাহফিল

সফিকুল ইসলাম বাদল   |   শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জেলা বিএনপির  প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হামিদুল হক টুক্কুর ২৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়াও মাহফিল

রাতে যে মিটিং হইছে আওয়ামী লীগ সরকারের পতন থেকে শিক্ষা নিয়ে জনগণকে ভালোবেসে রাজনীতি করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে শহরের ট্যাংকের পার পৌর কমিটি সেন্টারে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্য এ আহ্বান জানান।ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম হামিদুল হক টুক্কুর ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় তিনি আরো বলেন, গত পাঁচ আগস্ট দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন থেকে মুক্ত হয়ে স্বাধীন হয়েছে।

তাই আওয়ামী লীগ সরকারের এই পতন থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষের প্রতি জুলুম, নির্যাতন চাঁদাবাজি না করে জনগণকে ভালোবেসে রাজনীতি করতে হবে।তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক ক্রান্তিলগ্নেও হামিদুল হক টুক্কু অত্যন্ত দৃঢ়তার সাথে দলের নেতাকর্মীদের সংগঠিত রেখে রাজনীতি করে গেছেন। তার রাজনৈতিক আদর্শ সকলের কাছে অনুকরণীয়।সভায় মরহুমের ছেলে মোহাম্মদ তোফায়ের হক নুটন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সহ-সভাপতি অ্যাড. শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মমিনুল হক, অ্যাড. আনিসুর রহমান মঞ্জু, সাবেক সম্পাদক ও মরহুমের ছেলে মোহাম্মদ নিয়ামুল হক প্রমূখ।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা সহ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com