সোহাগ মিয়া: | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ৯৪ বার পঠিত | পড়ুন মিনিটে
জামায়াতে ইসলামী গোয়ালন্দ উজানচর ইউনিয়ন শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ ও আহতদের রোগমুক্তি কামনায় দোয়া ও নৈরাজ্য বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়।
শনিবার বিকাল সাড়ে ৩টার সময় গোয়ালন্দ উপজেলা ৪নং উজানচর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে নৈরাজ্য বিরোধী আলোচনা সভা ও সহযোগী সম্মেলন এবং দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের সহকারী প্রফেসর আব্দুত তওয়াব।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আমির অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার নায়বে আমির মো. হাসমত আলী হাওলাদার, বাংলাদেশে জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলিমুজ্জামান, আদর্শ শিক্ষক ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. হেলান উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার আমির মো. গোলাম আজম মীরসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৃথিবীতে কোনো জালেম শাসকরা রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে পারেনি। তেমনি বাংলাদেশের শেখ হাসিনা জালেম সরকারও টিকে থাকতে পারেনি। ছাত্র-জনতা রক্তের বিনিময়ে এই স্বৈরাচার শাসক থেকে দেশকে মুক্ত করেছে। তিনি বলেন, এই দেশকে সুন্দর করে গড়ে তুলতে সকলকে ইসলামের ছায়াতলে আসতে হবে।
দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে সমাজের সকল মানুষকে একসাথে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে কাজ করতে হবে। এসময় তিনি উপস্থিত সকলের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন ও সহায়তার আহ্বান করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com