শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় বিএনপি‘র বর্ধিত সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন:   |   রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় বিএনপি‘র বর্ধিত সভা অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাবলী অবহিতকরণ বিষয়ক গাইবান্ধা জেলা বিএনপি‘র নির্বাহী কমিটি‘র এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এর সভাপতিত্ব অনুষ্ঠিত এ বর্ধিত সভায় বক্তব্য দেন, বিএনপি‘র কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, আব্দুল আউয়াল আরজু, আব্দুল মোন্নাফ আলমগীর, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, ড্যাব জেলা সভাপতি আ.খ.ম. আসাদুজ্জামান সাজু, অ্যাড. সেকেন্দার আজম আনাম, জেলা শ্রমিক দলের সভাপতি কাজী আমিরম্নল ইসলাম ফকু, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী, জেলা জাতীয়তাবাদী মৎস্য দলের সভাপতি শামীম আহমেদ পলাশ প্রমুখ।

বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি‘র নেতাকর্মীরা যেকোনো মূল্যে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি কোনো মানুষের প্রতি কোনো ধরণের অন্যায় হলে তা প্রতিরোধ করতে নেতাকর্মীদের আহবান জানিয়েছেন।

বক্তারা আরও বলেন, তারেক রহমান ইতিপূর্বে ভার্চুয়ালি যুক্ত থেকে এসব নির্দেশনা দিয়েছেন। নেতৃবৃন্দ জানান, সংখ্যালঘুরা যাতে কোনোভাবেই লাঞ্ছিত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, দেশের শানিত্মশৃঙ্খলা বজায় রাখতে দলমত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com