শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুরের দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৭

মোঃ মুরাদ মিয়া   |   সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুরের দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৭
১৩

শেরপুর-ঢাকা মহাসড়কের নবীনগর টেকনিক্যাল এলাকায় দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জনের অবস্থাই আশঙ্কাজনক। যাদেরকে মূমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে পাঠিয়েছে স্থানীয়রা। সোমবার (০৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস দুইটির মধ্যে একটি ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে এবং অপরটি সাভার থেকে এসেছিল। সাভার থেকে আসা মাইক্রোবাসটি শেরপুরে গ্যাস নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোরে নবীনগর টেকনিক্যাল এলাকায় দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বিকট শব্দ হয়। এরপর স্থানীয়রা এগিয়ে আসলে দেখেন দুটো মাইক্রোবাস পাশাপাশি উল্টে আছে এবং ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগীতায় গুরুতর আশঙ্কাজনক অবস্থায় পাঁচ শিশুসহ ১৭ জনকে উদ্ধার। প্রাথথমিক অবস্থায় তাদের সবাইকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ঘটনায় এখন পর্যন্ত কারো মৃত্য হয়েছে কিনা সেটি কেউ নিশ্চিত করতে পারেনি। এবিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক। সবাইকেই প্রথমে শেরপুর সদর হাসপাতালে নেওয়ার হয়। সেখান থেকে আশঙ্কাজনক অনেককেই ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com