শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ডিএসবি অফিসার সেজে প্রতারনা, যুবক আটক

আনোয়ার হোসেন   |   বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ডিএসবি অফিসার সেজে প্রতারনা, যুবক আটক
২৭

গাইবান্ধায় ডিএসবি অফিসার পরিচয় দিয়ে এন এস আই এ চাকুরি দেয়ার কথা বলে প্রতারনা করায় জামিরুল ইসলাম নামে এক যুবককে আটক করে থানায় সোর্পদ করেছে শিক্ষার্থীরা। বুধবার (১১সেপ্টেম্বর) দুপুরে শহরের বাংলা বাজার এলাকায় প্রতারক জামিরুল ইসলামকে আটক করা হয়। আটক জামিরুল ইসলাম রাজশাহী বাঘা উপজেলার বাসিন্দা মৃত ইউনুস আলির পুত্র। অভিযোগ সুত্রে জানা যায়, জামিরুল ইসলাম দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় কখনও ডি এস বি অফিসার কখনও এন এস আই এর উচ্চ পদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেয়ার কথা বলে প্রতারনা করে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত কয়েক মাস ধরে জেলা সদরের বিভিন্ন এলাকায় শিক্ষিত বেকার যুবকদের টার্গেট করে এন এস আই এ চাকুরি দেয়ার কথা বলে কয়েক জনের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও চাকরির কোন খবর না থাকায় আজ শিক্ষার্থী এবং ভুক্ত ভোগীরা মিলে কৌশলে গাইবান্ধায় ডেকে নিয়ে তাকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।

এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) মো. সেরাজুল ইসলাম বলেন, ঘটনার ভুক্তভোগী ইয়াসিন আরাফাত নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com