শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এ দেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে গণহত্যা চালানো হয়েছে- আল্লামা মামুনুল হক

আনোয়ার হোসেন:   |   রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এ দেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে গণহত্যা চালানো হয়েছে- আল্লামা মামুনুল হক
১০

স্বৈরাচার শেখ হাসিনা সাড়ে ১৫ বছরে দেশটা ধ্বংস করে ফেলেছেন। মুক্তিযুদ্ধের চেতনার নামে গণহত্যা চালিয়েছেন। অসংখ্য মানুষকে গুম করেছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা শহরের ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নৈরাজ্যবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক।

তিনি বলেন, এখন বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছেন। তাদের মন্দির, গির্জা, প্যাগোডা আর ব্যবসা প্রতিষ্ঠানে কোনো হামলা হয় না। শেখ হাসিনা প্রতিহিংসা আর বৈষম্যের রাজনীতি করেছেন। বাংলাদেশের রাজনীতিতে তাদের আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানিয়ে মুসলমানদের রক্তের সঙ্গে উপহাস করা হয়েছিল। তখন হেফাজত ইসলামের প্রতিবাদের প্রেক্ষিতে ২০-৩০ জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করেছিলেন। আল্লাহ শেখ হাসিনাকে অপসারণ করে আমাদের প্রাণের বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছেন। তবে পরাজিত শক্তি বসে নেই। কথিত স্বৈরাচার আবার বাংলাদেশের মানুষের বুকের ওপর ছোবল মারার জন্য অপেক্ষার প্রহর গুনছে।

খেলাফত মজলিস গাইবান্ধার আহ্বায়ক মুফতি আবু ইউসুফ কাশেমীর সভাপতিত্বে দলের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, মাওলানা আতাউল্লাহ আমিন ও মাওলানা ফজলুর রহমান বক্তব্য দেন।

এছাড়াও জেলা জামায়াতের আমির আব্দুল করিম, মাওলানা আব্দুল বাসেত, গাইবান্ধা ওলামা পরিষদের সভাপতি মুফতি মাহমুদুল হাসানসহ জেলা খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com