শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুরে মানবতা সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ মুরাদ মিয়া:   |   রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুরে মানবতা সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত
১১

শেরপুরে তরুণ-তরুণীদের বিনামূল্যে রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে সমাজ সেবামূলক সংগঠন মানবতা সংস্থা নামক স্বেচ্ছাসেবী সংগঠন।

রবিবার ১৫ সেপ্টেম্বর শেরপুর সদরের বলাইরচর ইউনিয়নের আমতলী মোড় এলাকায় দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন প্রায় ৩ শতাধিক মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়।

এবিষয়ে মানবতা সংস্থা সংগঠনের পরিচালক লাবিব হাসান স্বপন বলেন, ২০২২ সাল থেকে ফ্রি ব্লাড গ্রুপিং এবং সমাজসেবা মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি । ভবিষ্যতে আমাদের আরও বড় পরিসরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ সমাজসেবা মুলক বিভিন্ন কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে।

কর্মসূচীতে কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহরিয়ার রাজু , সিনিয়র সহ সভাপতি আফাজ উদ্দিন অনিক,
শেরপুর জেলা কমিটির সভাপতি নাজমুল ইসলাম পাপন, সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক এস এম সুজন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক রোমান আল হাসান, আঃ রশিদ,আনিছ মিয়া,সাজন মিয়া, বিপুল মিয়া, শুপ্তা,বিপুল প্রমূখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com