শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হামদ নাত, কেরাত, গজল প্রতিযোগীতা অনুষ্ঠিত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি   |   সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হামদ নাত, কেরাত, গজল প্রতিযোগীতা অনুষ্ঠিত
২২

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে হাজী ছফির উদ্দিন সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে হামদ, নাত, কেরাত, গজল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমাবার (১৬ ই সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷ এতে বিভিন্ন এলাকা থেকে মসজিদ ভিত্তিক ইসলামি ফাউন্ডেশনের ছাত্র ছাত্রীরা অংশগ্রহন করেন।

এসময় আলোচনা করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ আবু হানিফা, হোসেনপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাসিম, জিনারী ইউনিয়নের সাবেক সেনা সদস্য মোহাম্মদ আব্দুল বারিক, ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মনজুরুল হক মাস্টার, সিনিয়র সহ- সভাপতি মোহাম্মদ আকতার হোসেন (সোহাগ) সাধারন সম্পাদক মোহাম্মদ খাইরুল ইসলাম মাস্টার, নামা জিনারী মসজিদ কমিটির সাধারন সম্পাদক আব্দুল খালেক, অত্র মসজিদের ইমাম ক্বারী মোফাজ্জল হোসেন, ক্বারী জসিম উদ্দিন, জিনারী ইউনিয়ন ছাত্রদলের সদস্য আশরাফুল ইসলাম, দৈনিক সংগ্রামের হোসেনপুর সংবাদদাতা শামছুল হক প্রমুখ।পরে প্রতিযোগীতাদের মাঝে পুরস্কার বিতরণ ও দেশের ও জাতির কল্যাণে শান্তিকামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com