শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক এর সাথে জেলায কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা

সাদমান শফিক:   |   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক এর সাথে জেলায কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা
১১

মাদারীপুর জেলার নবাগত জেলা প্রশাসক ইয়াছমিন আক্তার বলেছেন, এই দেশটি প্রতিটি মানুষের । বর্তমানে প্রশাসন জন সম্পৃক্তহীন হয়ে পড়েছে। প্রশাসনকে জনগনের দৌড়গড়ায় নিয়ে যেতে হলে জনসম্পৃক্ততা বাড়াতে হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব হিসেবে গড়ে তোলা এবং কিশোর গ্যাং, মাদকমুক্ত, বালু উত্তোলন বন্ধের কাজ করতে হবে।

কাজ করতে হবে। মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময সভায় জেলা প্রশাসক এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুসরাত আজমেরী হক, অতিরিক্ত জেলা প্রশাসক ছোটন চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তানিয়া ফেরদৌস সহ গণমাধ্যম কর্মী গণ উপস্থিত ছিলেন।

গণমাধ্যম কর্মীগণ মাদারীপুর জেলার নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সমস্যার সমাধান করার জন্য অনুরোধ করেন । জেলা প্রশাসক পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করার আশ্বাস প্রদান করেন। মাদারীপুর জেলার বিভিন্ন নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু কাটা, কিশোর গ্যাং এর দৌড়াত্ব বন্ধসহ, মাদক এবং চাঁদাবাজির সহ অন্যান্য অপরাধ নির্মূল করার আহবান জানান। নবাগত জেলা প্রশাসক সবার সহযোগিতা কামনা করেন এবং সবাইকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com