শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান মিজান নামে এক শিক্ষার্থীর মৃত্যু

  |   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান মিজান নামে এক শিক্ষার্থীর মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান মিজান (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান সাবেক পোস্টমাস্টার মৃত কদম আলীর ছেলে। তিনি এ বছর ভারেরা শমির উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে নিজেদের নতুন ঘরের কাজ করার সময় বিদ্যুৎ সংযোগের জন্য বিদ্যুতের খুঁটি থেকে তার আনতে গিয়ে মিজান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হন মিজানের দুই চাচাতো ভাই ইমরান (৩১) ও বিপুল (২৭)।

শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলা করা হবে। এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com