শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসন উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হলেন দ্বিতীয়বারের মতো মো. মনিরুজ্জামান

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসন উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হলেন দ্বিতীয়বারের মতো মো. মনিরুজ্জামান

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. মনিরুজ্জামান। প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর বাছাই প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় তিনি সহকর্মী ও উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেই সাথে উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ২য় বারের মত নির্বাচিত করায় জাতীয় শিক্ষা পদক বাছাই কমিটি কে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চরভদ্রাসন উপজেলার গাজীর টেক ইউনিয়নের চর সর্বান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মনিরুজ্জামান শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয়। নিজ কর্মে এরই মধ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি শিক্ষার্থীদের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করেন।

আগামীতে তিনি যেন জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন সেজন্য সবার দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com