শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০তম উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার”

জাহিন ইসলাম   |   বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০তম উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার”
২০

১৮ সেপ্টেম্বর ২০২৪ ইং এ মহামান্য রাষ্ট্রপ্রতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে উপসচিব মোহাম্মদ শাহীনুর ইসলাম এর স্বাক্ষরিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১২(২) ধারায় ৫ টি শর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসর প্রাপ্ত অধ্যপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার কে সাময়িকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০তম উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছ। নিয়োগ প্রদানের ৫ টি শর্ত হলো:- ক) উপাচার্য পদে এই নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। খ) উপর্যুক্ত পদে তিনি অবসর অব্যাবহিত পূর্বক পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপা হবেন। গ) তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। ঘ) তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। ঙ) মহামান্য রাষ্ট্রপ্রতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

uhammad Yeahia Akhter- ১৯৮২ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগে শিক্ষকতা করছেন। তিনি বাংলাদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বিএ অনার্স এবং এমএ, কানাডায় ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে একই বিষয়ে দ্বিতীয় এমএ, এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচ ডি ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক আখতার মূলত রাজনীতি, সমাজতত্ত্ব ও লোকপ্রশাসন বিষয়ে সমাজগবেষণামূলক লেখালেখি করেন। ইংল্যান্ডের অ্যাশগেট পাবলিশিং লিমিটেড থেকে প্রকাশিত তাঁর ইলেকটোরাল করাপশন ইন বাংলাদেশ (২০০১) শীর্ষক গ্রন্থটি যুগপৎ পাশ্চাত্ত্য ও প্রাচ্যের প্রতিষ্ঠ সমাজবিজ্ঞানীদের উষ্ণ সমাদর পেয়েছে। এছাড়া ঢাকা থেকে রাজনৈতিক সংস্কৃতি ও সামাজেকীকরণঃ প্রসঙ্গ বাংলাদেশ (নিবেদন: ১৯৯১), নির্বাচন, দুর্নীতি ও রাজনীতিঃ স্বরূপ বিশ্লেষণ-সংকট উত্তরণ (পরমা: ২০০৩) এবং চারদলীয় জোট সরকারের দেশ শাসন (বাড: ২০০৩) শীর্ষক লেখকের প্রকাশিত গ্রন্থগুলোও বহুল পঠিত হয়েছে।

দেশে এবং বিদেশে লন্ডন, ভ্যানকুভার, ম্যানিলা, ক্যানবেরা, দিল্লি, রাজস্থান, আলীগর-এর অনেক খ্যাতিমান গবেষণা জার্নালে ড. আখতারের লেখা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অধ্যাপক আখতারের লেখা দুর্নীতি রোধে সংবাদপত্রের ভূমিকা শীর্ষক রিসার্চ মনোগ্রাফ প্রকাশ করেছে। গবেষণামূলক লেখালেখির পাশাপাশি তিনি জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাবলি ও সমসাময়িক রাজনীতি বিষয়ে পত্র-পত্রিকায় প্রবন্ধ লেখেন। তাঁর লেখা এ ধরনের প্রবন্ধ দেশের শীর্ষস্থানীয় জাতীয় সাপ্তাহিক ও দৈনিকসমূহে প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। সমসাময়িক রাজনীতি, দুর্নীতি, ধর্ম, নির্বাচন ও রাজনৈতিক সংস্কৃতি প্রভৃতি লেখকের বিশেষ আগ্রহের গবেষণা এলাকা। একাডেমিক কাজের পাশাপাশি ড. আখতার অনেক সামাজিক ও গবেষণাধর্মী প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে জড়িত।

তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সদস্য, রিসার্চ সোসাইটি অব বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব এবং ইয়ুথ ফোরাম ফর ডেমোক্রাসির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা। একাডেমিক উদ্দেশ্যে ড. আখতার কানাডা, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন। বর্তমানে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আশা নিয়োগ প্রাপ্ত উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ উন্নতি সাধনে সচেষ্ট থাকবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com