আনোয়ার হোসেন | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার হাসপাতালগুলোতে পর্যাপ্ত ঔষধ সরবরাহের দাবীতে সংহতি সমাবেশ করেছে রেসকিউ ফোর্স। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রেসকিউ ফোর্স গাইবান্ধার উদ্যোগে শহরের গানাসাস মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রেসকিউ ফোর্স এর সমন্বয়ক শাকিল আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক আমিনুল ইসলাম গোলাপ, সাংবাদিক হেদায়েত ইসলাম বাবু, রেসকিউ ফোর্সের সদস্য ওয়ারেস মন্ডল রাংগা, এসএম মনিরুজ্জামান সবুজ, মেজবাহুল মীম, নারী নেত্রী শামিম আরা মিনা, ফেরদৌসী আক্তার প্রমুখ।
বক্তাগণ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে, গাইবান্ধা জেলা হাসপাতালসহ জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় এমবিবিএস ডাক্তারসহ নার্স নিয়োগ, নিয়মিত ডাক্তার-নার্স কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিতের দাবি জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com