শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে জমিসংক্রান্ত বিরোধে আমিনুল ইসলাম ওরফে বাচ্চু নামের এক ব্যবসায়ী নিহত

ফরিদপুর জেলা প্রতিনিধি   |   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে জমিসংক্রান্ত বিরোধে আমিনুল ইসলাম ওরফে বাচ্চু  নামের এক ব্যবসায়ী নিহত
১২

ফরিদপুরের চরভদ্রাসনে জমিসংক্রান্ত বিরোধে আমিনুল ইসলাম ওরফে বাচ্চু (৩৪) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) গাজীরটেক ইউনিয়নের সাহের মোল্লা বাজারে এই ঘটনা ঘটে। নিহত বাচ্চু ওই ইউনিয়নের দক্ষিণ চর সুলতানপুর গ্রামের বাসিন্দা মোজাহার শেখের দ্বিতীয় পুত্র। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পুকুর ভাগাভাগির জেরে বুধবার সকালে চাচাতো ভাই আজিজ শেখের সঙ্গে বাচ্চুর বাগবিতন্ডা হয়।

এক পর্যায়ে বাচ্চুকে ছুরিকাঘাত করেন আজিজ। তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে স্থানীয়রা। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওইখানে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানান ডাক্তার। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল গফফার বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com