শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় বাবা নিহত, ছেলে আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :   |   মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় বাবা নিহত, ছেলে আহত
১২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাথর বোঝাই  ট্রাকের সংঘর্ষ আমিন বাবু (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় নিহত আমিন বাবুর ৫ বছরের শিশু জোনায়েদ হোসেন আহত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে গোমস্তাপুর উপজেলার  পার্বতীপুর ইউনিয়নের দিঘা বাজার এলাকায়  এই দূর্ঘটনা ঘটে।

নিহত বাবু ওই ইউনিয়নের দিঘা পশ্চিম পাড়া গ্রামের আয়নাল হকের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  শহীদুল ইসলাম জানান, সকালে আড্ডা টু বড়দাদপুর সড়কের দিঘা বাজার এলাকায় একটি পাথর বোঝাই  ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আমিন বাবু ও তার ছেলে জোনায়েদ গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমিন বাবুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। তবে তাকে রাজশাহী নেয়ার পথেই তিনি মারা যান বলে ওসি জানান।

এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে এবং সড়ক নিরাপত্তা আইনে থানায় মামলা করা হবে বলেও জানান ওসি শহীদুল ইসলাম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com