শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে স্বর্ণ পাচারের চেষ্টাকালে একজন আটক

বদিউজ্জামান রাজাবাবু :   |   শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে স্বর্ণ পাচারের চেষ্টাকালে একজন আটক
১৭

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) দিয়ে স্বর্ণ পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কাস্টমস সদস্যরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২টার সময় এ অভিযান চালানো হয়।

খবর সূর্ত্রের, সোনামসজিদ সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নির্দেশনায় বিজিবি ও কাস্টমস সদস্যরা তল্লাশি অভিযান চালায়।

তল্লাশির সময়, বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিক আজিম খান (পাসপোর্ট নম্বর-EG0785687), পিতা- মৃত সামছুল হক খান, গ্রাম- শেকরনগর, থানা- সিরাজদীখান, জেলা- মুন্সিগঞ্জকে আটক করা হয়। তার কাছে ১১৬.৫৪ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ পাওয়া যায়, যা তিনি ভারতে পাচারের চেষ্টা করছিলেন। চাঁপাইনবাবগঞ্জের জুয়েলারি সমিতি কর্তৃক পরীক্ষা করে এই স্বর্ণের বিশুদ্ধতা নিশ্চিত করা হয়েছে। স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৩,০০,০০০ (তের লক্ষ) টাকা।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলার পর সন্ধ্যায় তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বিজিবি সদস্যদের সতর্কতামূলক পদক্ষেপের প্রশংসা করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com