এস এম নওশের | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ১০৩ বার পঠিত | পড়ুন মিনিটে
বিগত জুলাই আগস্টের সারা দেশ ব্যাপী ছাত্র গণ আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা আজ পুলিশের গুলি লাঠি চার্জ কিংবা হেলমেট বাহিনীর নির্মম পিটুনিতে আহত।কেউ হারিয়েছেন হাত কেউ হারিয়েছেন পা কেউ চোখ।এদের অনেকেই ছিলেন নিজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি।এরা আজ পঙ্গু হয়ে যাওয়ায় এদের পরিবার পড়েছে মহাবিপদে। অনেকেই চিকিৎসার বিপুল ব্যয় ভার বহন করতে না পেরে হয়ে গেছেন ঋন গ্রস্থ। বহু লোক চিকিৎসা শেষ না করেই বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছিলেন।
ড ইউনুস সরকার যখন বিপুল গণ সমর্থন নিয়ে দেশের শাসন ভার নিয়েছিলেন তখন তাদের সকলের সুচিকিৎসা এবং পুনর্বাসনের আশ্বাস দিয়েছিলেন। এখন অবিলম্বে প্রয়োজন বিগত আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদের একটা সুষ্ঠূ তালিকা প্রনয়ন।এই ব্যাপারে উনারা স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন তাঁর উদ্যোগ নিতে হবে।যে মানুষ গুলো আজ পুঙ্গুন্তের কারনে বেকার তাদের কর্ম সংস্থানের ব্যাপারে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। ড ইউনুস সরকারের যিনি আইন উপদেষ্টা আছেন তিনি আজ অবধি গণ হত্যার জন্যে গণ তদন্ত কমিশন গঠন করতে পারেন নি।
পুলিশের হাতে মরন ঘাতি অস্ত্র কে তুলে দিল? কে নির্দেশ দিল সরাসরি বুকে কিম্বা চোখে গুলি চালাবার সেটাও উন্মোচিত হয়নি। ফলে জনগনের কাছে আজ তাঁর গ্রহনযোগ্যতা প্রশ্ন বিদ্ধ। অবিলম্বে গন হত্যার গন তদন্ত কমিশন গঠন এবং এর বিচার কার্যক্রম শুরু এবং আহত দের সুচিকিৎসা এবং পুনর্বাসনের উদ্যোগ না নেয়া হলে ড ইউনুস এর সরকার বিপুল ভাবে সমালোচিত হবে বলে মনে করেন দেশের সুধী সমাজ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com