শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাভাবিপ্রবিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু ২৮ অক্টোবর

আফজালুর রহমান আবির   |   সোমবার, ০৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাভাবিপ্রবিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু ২৮ অক্টোবর

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হবে। সোমবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ২৮ই অক্টোবর শুরু হবে। পাশাপাশি সেশনজট নিরসনে ১২ সপ্তাহে ১ম সেমিস্টার অনুষ্ঠিত হবে ।

প্রথম বর্ষ ১ম সেমিস্টারের পরীক্ষা ৮ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এছাড়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষ বাদে অন্যান্য শিক্ষাবর্ষের ক্লাস ১৯ই অক্টোবর শুরু হবে। সেশনজট নিরসনে ১৪ সপ্তাহের সেমিস্টার ১২ সপ্তাহে শেষ হবে , ফেব্রুয়ারির ১ম সপ্তাহে সেমিস্টার পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ,বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যানদের সমন্বয়ে অনুষ্ঠিত একাডেমিক মিটিংয়ে নতুন একাডেমিক ক্যালেন্ডার প্রনয়ন করা হয়। উল্লেখ্য, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত আগামী ০৫ অক্টোবর হতে ২৭ অক্টোবর ২০২৪ পর্যন্ত চলবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com