মাসুদ রায়হান: | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ১০০ বার পঠিত | পড়ুন মিনিটে
মনিরামপুরউপজেলার কয়েকটি গ্রামের মানুষ প্রায় একমাস পানি বন্দী হয়ে বাস করছে।
তার মধ্যে কুশ খালি, আসান নগর গ্রামের মানুষের অবস্থা নাজুক।এই দুই গ্রামের মানুষের প্রায় সব পরিবার একমাস পানির নিচে তলিয়ে গেছে, পানিতে তলিয়ে গেছে তাদের ঘর বাড়ি সহ যাতায়াতের একমাত্র পাকা রাস্তাটিও।
যার ফলে এই দুই গ্রাম বাসির চোখে মুখে চরম হতাশার ছাপ, বাড়ি উঠানে ঘরে ও রাস্তায় হাটু বা কোমর পানি থাকায় তারা বাজারে বা চিকিৎসা সেবা নিতে থানা শহরেও যেতে পারছেনা।
এমনকি এবার শারদীয় দৃর্গা পুজায় ও তারা মন্দিরে যেয়ে পুজো করতে পারবেনা ছোট ছোট বাচ্চা দের নিয়ে এত পানির মধ্যে পুজো দেখতে যাওয়টা ঝুকি পুর্ণ হয়ে গেছে তাদের জন্য। ফলে পুজোর আনন্দ থেকে বঞ্চিত হবে এই দুই গ্রামের মানুষ।
স্থানীয় রা জানান আয একমাস পানি বন্দী থাকলেও কেউ খোজ খবর নিতে আসেনি আমাদের কেউ, এমন কি স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান ও আমাদের খোজ খবর নিতে আসেনি।পানি বাহিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ছে অনেকে।
গো খাদ্য সহ বিভিন্ন সমস্যার সাথে যুদ্ধ করে অতি বাহিত হাজারো সমস্যা নিয়ে দিন জাপান করছে তারা।
তাদের একটাই দাবি আমাদের ত্রান লাগবে না যে কোন ভাবে আমরা পানি থেকে মুক্তি চাই আমাদের ঘর থেকে উঠান থেকে পানি সরে যায় সেই ব্যবস্থা গ্রহন যেন করে সরকার আমার এতটুকুই আশা করি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com