জামালপুর প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৬১ বার পঠিত | পড়ুন মিনিটে
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা-২০২৪ উপলক্ষে জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদল পূজামন্ডপ পরিদর্শন করেছে।
আজ(বুধবার)রাতে দূর্গাপূজা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ জনাব এম রশিদুজ্জামান মিল্লাত এর দিক নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সাবেক সফল সভাপতি, জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খানের পরামর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো রাকিবুল হাসান রাকিব এর নেতৃত্বে পূজামন্ডপ পরিদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক সরোয়ার হোসেন স্বপন, মো: শান্ত, হামিম হোসেন, রায়হান আহম্মেদ, ইব্রাহীম খলিল টিপু, নিশাদ সহ প্রমুখ।
পরিদর্শনে গিয়ে কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাকিব জানায়, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এখানে শত বছর ধরে সব সম্প্রদায়ের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। এই দেশে সব ধর্মই স্বাধীন ও সমান অধিকার। আমরা সকলেই সকলের উৎসবের ভাগিদার।
এরই অংশ হিসেবে আজ আমরা জেলার পূজামন্ডপগুলো পরিদর্শন করেছি।আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের পূজা নির্বিঘ্নে শেষ করতে সবসময় পাশে রয়েছি।।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com