শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দুর্গাপূজার অন্যতম জাঁকজমকপূর্ণ দিন মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ

আনোয়ার হোসেন:   |   শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্গাপূজার অন্যতম জাঁকজমকপূর্ণ দিন মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ
১১

অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ (শুক্রবার)। শারদীয় দুর্গাপূজার অন্যতম জাঁকজমকপূর্ণ দিন এটি। অষ্টমী বিহিত পূজা, সন্ধি পূজা ও কুমারী পূজার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে মহাঅষ্টমী উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

মহাঅষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে শ্রদ্ধা নিবেদন করা হবে। শাস্ত্র মতে এক বছর থেকে ১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা কোনো কুমারীকে পূজা করা হয়।

ব্রাহ্মণ অবিবাহিত কন্যা অথবা অন্য গোত্রের অবিবাহিত কন্যাকেও পূজা করার বিধান রয়েছে। পূজার আগ পর্যন্ত গোপন রাখা হয় কুমারীর নাম।

তিথি অনুযায়ী এদিন সন্ধি পূজা হবে বেলা ১২টা ১৩ মিনিট থেকে ১টা ১ মিনিটের মধ্যে। দেবী দুর্গার ভক্তকুলের প্রত্যাশা কুমারী পূজার মধ্য দিয়ে আবারও জানান দেয়া হবে নারী শক্তির, করা হবে নারীকে সম্মানের আহ্বান।

মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে বুধবার শুরু হয় পাঁচ দিনব্যাপী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্যদিয়ে আগামী ১৩ অক্টোবর দুর্গোৎসব শেষ হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com