শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ডিবি পুলিশের ফাঁদে ৮ জুয়াড়ি

আনোয়ার হোসেন:   |   শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ডিবি পুলিশের ফাঁদে ৮ জুয়াড়ি
১০

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে বললেন থানার ওসি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার তুলসীঘাটের মুরগী পট্টি এলাকায় অভিযান চালায়। এ অভিযানে ওই ৮ জুয়াড়ি গ্রেফতার হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ছাদেকপুর এলাকার হামিদুল ইসলামের ছেলে মোনারুল ইসলাম (৩৬), পলাশবাড়ির মুকুল সরকারের ছেলে আব্দুর রাজ্জাক (১৮), তুলসীঘাট এলাকার আব্দুর রহমানের ছেলে আসিফ হাসান (২৩), দক্ষিণ কোমরপুরের সালাম মিয়ার ছেলে বাবু মিয়া (২২), ধর্মপুরের জয়নালের ছেলে শিপন মিয়া (১৯), মৃত ছামার মিয়ার ছেলে মাসুদ মিয়া (২৪), তুলসীঘাটের মৃত হায়দার আলীর ছেলে সুজন মিয়া (৩২) ও সাজু মিয়ার ছেলে মারুফ মিয়া (২৬)।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, ৮ জুয়াড়িকে তুলসীঘাটের মুরগী পট্টি থেকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের কোর্টে সোর্পদ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com