শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিলেটে যুবলীগ নেতা শালাকে বাঁচাতে থানায় বিএনপি নেতা দুলা ভাইয়ের দৌড়ঝাপ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৪০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে যুবলীগ নেতা শালাকে বাঁচাতে থানায় বিএনপি নেতা দুলা ভাইয়ের দৌড়ঝাপ
১৬

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে সিলেটে ছাত্র জনতার উপর আওয়ামী সন্ত্রাসী সিলেট নগরী ২৪ নং ওয়ার্ডের যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ নাহিদ রহমান সাব্বির কে বিভিন্ন মামলা থেকে রক্ষা করতে থানায় থানায় দৌড়ঝাপ করছে ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলি রাসু। এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজমান,চলছে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা।সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যপক আলোচনা। এ বিষয় নিয়ে সিলেট মহানগর ২১ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব রেদওয়ানুর রহমান রাব্বি একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে।

যেখানে ছাত্রদলের এই নেতা দাবি করেন ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহিম আলী রসুর আপন শালা ২৪ নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ককটেল সাব্বির। সেই সময় এই ককটেল সাব্বির অস্ত্র নিয়ে আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ও হামলা চালিয়েছে।যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।অথচ সেই সময় এই বিএনপি নেতা রাসু নিরব থাকলেও এখন তার আপন শালা যুবলীগের ককটেল সাব্বির কে বিভিন্ন মামলা থেকে বাঁচাতে তদবির করছে।বিভিন্ন মহলে চাপ প্রয়োগ করছে বিভিন্ন মামলা থেকে বাদ দিতে।

পাশাপাশি তিনি আওয়ামীলীগ নেতাদের সাথে আঁতাত ও সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জরিত থাকার অভিযোগে বিএনপির এই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহিম আলী রসুর সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com