মো: সৌরব | শনিবার, ১২ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ১৮২ বার পঠিত | পড়ুন মিনিটে
পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসরদের অব্যাহত ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ৩ নং হোসনাবাদ ইউনিয়ন বিএনপি শাখা। বরগুনা বেতাগী র হোসনাবাদ ইউনিয়নের বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার (১১অক্টোবর) সন্ধ্যায় কদমতলা বাজারে বর্তমান দেশের প্রেক্ষাপট এবং তারেক রহমানের দেশ ভাবনা নিয়ে এ আলোচনা সভার আয়োজন করেন। ৩ নং হোসনাবাদ ইউনিয়ন ছাত্রদলের, সভাপতি মোহাম্মদ আরিয়ান খান রায়হানের সঞ্চালনায়, মোহাম্মদ বিল্লাল হোসেন রাঢ়ী সভাপতিত্বে বেতাগী উপজেলা ৩ নং হোসনাবাদ ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধ ও আরও শক্তিশালী করতে এ সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যেন ফ্যাসিবাদের দোসর ও দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেন।

গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়ে তিনি জনগণের দ্বারা নির্বাচিত সরকারের নিকট কীভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারেন সে বিষয় আলোচনা করা হয়।বিএনপির সব নেতাকর্মী ও দেশবাসীকে সার্বিক সহায়তা করার উদ্দেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন- তা পালনের জন্য এ সভা থেকে আহ্বান জানানো হয়।বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো কুচক্রী মহল হামলা, মামলা ও অরাজকতা সৃষ্টি করে দেশের পরিবেশ অস্থিতিশীল করতে না পারে সেদিকে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান।
আলোচনা সভায় ফ্যাসিবাদ হটানো আন্দোলনে বিগত ১৭ বছর ধরে যারা নির্যাতনের শিকার হয়েছেন, প্রাণ দিয়েছেন, গুম ও খুন হয়েছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি জানানো হয় গভীর সমবেদনা। সঙ্গে সঙ্গে এ সরকারের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং বিগত স্বৈরশাসকের সুবিধাভোগী যারা হত্যা, গুম, খুন, অর্থ পাচার ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল সেসব কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করার কথা বলেন তারা।
বিগত সরকার কর্তৃক নির্যাতিত-নিপীড়িত কর্মকর্তা-কর্মচারীদের এবং যাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল তাদের পুনরায় নিয়োগের মাধ্যমে এ সরকারের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান তারা।এ সময় স্থানীয় নেতাকর্মীরাসহ বরগুনা ও বিভিন্ন শহর থেকে আসা নেতাদের মধ্যে বক্তব্য দেন- মো:মামুন হোসেন, সাবেক সাবেক সি: যুগ্ন আহবায়ক হোসনাবাদ ইউনিয়ন ছাত্রদল, হাওলাদার ফিরোজ আলম সি: হোসনাবাদ ইউনিয়ন যুবদল, নান্টু হাওলাদার সভাপতি স্বেচ্ছাসেবক দল ১নং ওয়ার্ড, রাজ্জাক বিশ্বাস সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল ১নং ওয়ার্ড প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাহেব আলী মেধৃা, মো: রাকিব জোমাদার, সজীব মেধৃ, সুজন, রহমান হাওলাদার , রাজীব ফরাজী, সোহেল রানা অপু, প্রমুখ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com