শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জার্মানিতে জমে উঠেছে শারদীয় উৎসব!!

জার্মানি প্রতিনিধি   |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জার্মানিতে জমে উঠেছে শারদীয় উৎসব!!
১০

ভারত বাংলাদেশের সাথে মিল রেখে বিশ্বের বিভিন্ন দেশের মত ইউরোপের সমৃদ্ধ দেশ জার্মানিতেও সানন্দে পালিত হচ্ছে সনাতন ও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব। বরাবরের মতই এবারো পূজোর আয়োজনে নিজেদের সামিল করতে পেরে খুশী দেশটিতে বসবাসরত সর্বস্তরের দেবী ভক্তরা।   শারদীয় উৎসব জমে উঠেছে জার্মানিতে। রাজধানী বার্লিনসহ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দূর্গাপূজা। মিউনিখের মাতৃমন্দির, ফ্রাঙ্কফুটের রাইন মাইন বেঙ্গলী কালচারাল এসোসিয়েশন, ড্রেসডেনের বঙ্গ উৎসব ছাড়াও বার্লিনের বাঙ্গালিদের ৪টি পূজা মন্ডপে চলছে দেবী ভক্তদের আরাধনা।

রাজধানীর বার্লিন হিন্দু সোসাইটি, বার্লিনের বাঙ্গালী ও আরো দুটি সংগঠনের দূর্গাপুজার মন্ডপগুলোতে মহাষষ্ঠীর দিন থেকেই সর্বস্তরের দেবী মা দূর্গার ভক্ত ও পূজারীরা আসছেন দল বেঁধে। মহাষষ্টী ও সপ্তমীর পর শুক্রবার মহাষ্টমীর দিনে কুমারী পূজায় দেবী ভক্তদের ঢল নেমেছিল। হাজার হাজার ভক্ত-পূজারী এবং দর্শনার্থীর উপস্থিতিতে এই পূজা উদ্যাপিত হয়েছে সাড়ম্বরে। কল্পপারম্ভ ও মহাষ্টমীবিহীত পূজোও করা হয় বেশ আনন্দের সাথে । সন্ধ্যায় অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়।  দেশটির বিভিন্ন প্রান্ত থেকে পূজামণ্ডপ গুলোতে আসা ভক্তরা পূজায় অংশ নিতে পেরে মহা খুশী। পূজা অর্চনার পাশাপাশি একে অপরের সাথে বিনিময় করেছেন শারদীয় শুভেচ্ছা।

এদিকে মহাষষ্ঠীর দিন থেকেই ধর্মীয় নানা আচার আচরণের মধ্যে আছে শাস্ত্রপাঠ, শান্তিজল গ্রহণ, সন্ধিপূজা, আরতী, নবপত্রিকা স্থাপন ও অধিবাস। বরাবরের মত আয়োজন ছিল দুই বাংলার শিল্পীদের নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। গেল বছরের মত এবারের পূজোয় মহাষষ্ঠীর দিন থেকেই পুজোমন্ডপগুলোতে দুইবাংলার পূজারীদের উপস্থিতি বেশ লক্ষনীয়। সবার কন্ঠে একটাই প্রার্থণা, দেবীর আশীর্বাদে ধরাতল হবে শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com