শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাতকানিয়া ঢেমশার পূজামণ্ডপে প্রবাসী মোজাফফর হোসেন এর আর্থিক অনুদান

নুরুল কবির   |   সোমবার, ১৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাতকানিয়া ঢেমশার পূজামণ্ডপে প্রবাসী মোজাফফর হোসেন এর আর্থিক অনুদান
১১

সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের বড় মহোৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উত্তর ঢেমশা গাবতলি উন্নয়নমুলক সংগঠনের সভাপতি ও দানবীর প্রবাসী মোজাফফর হোসেন এর পক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়। ১২ অক্টোবর (শনিবার) রাতে প্রবাসী মোজাফফর হোসেন এর পক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানে উপস্থিত ছিলেন ডাঃ অর্পন দাশ, সৈকত পালিত রাসেল ,এড.সুজন পালিত, মোহাম্মদ মাঈনুদ্দিন, মোহাম্মদ সেলিম, আবু তাহের,আবুল কাশেম আযাদ, মোহাম্মদ ইউছুফ,মোহাম্মদ আলী,মোহাম্মদ মোরশেদ, ওয়াহিদ,জিসান,সাকিব, আবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুদান প্রদানকালে মাঈনুদ্দিন বলেন, মানবতার ফেরিওয়ালা মোজাফফর হোসেন প্রবাসে থাকলেও তিনি সবসময় এলাকার গণমানুষের পাশে থাকার চেষ্টা করেন। তিনি মুসলিম হিন্দু বৌদ্ধ সবাইকে নিয়ে একটি সম্প্রীতিময় ঢেমশা গড়ার স্বপ্ন দেখেন। তারই ধারাবাহিকতায় তিনি সনাতনী ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজায় অনুদান নিয়ে আমাদের পাঠিয়েছেন। তিনি আপনাদের বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছার পাশাপাশি আপনাদের সামাজিক কর্মকাণ্ডে সবসময় পাশে থাকবেন বলে জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com