শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় বাজার মনিটরিং করলেন প্রশাসন

আনোয়ার হোসেন:   |   বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় বাজার মনিটরিং করলেন প্রশাসন
১৬

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করেছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও থানা পুলিশকে সাথে নিয়ে বাজার মনিটরিং করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলাম, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান, ব্যবসায়ী নেতা মিজানুর রহমান, আব্দুস ছাত্তার প্রমুখ।

কালিরবাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও কাঁচা বাজার মনিটরিংকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে আজকে বাজার মনিটরিং করা হচ্ছে। এটি নিয়মিত অব্যাহত থাকবে। আজকে আমরা সরকার নির্ধারিত দরের সাথে দোকানদারদের বিক্রির দর মোটামুটি সামঞ্জস্য পেয়েছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com