শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফেনী জেলা শাখার কর্মীসভা-২০২৪ অনুষ্ঠিত 

এস.অমিত কুমার:   |   রবিবার, ২৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফেনী জেলা শাখার কর্মীসভা-২০২৪ অনুষ্ঠিত 
১১

‘দুনিয়ার মজদুর এক হও’ এই স্লোগানকে প্রতিপাদ্য রেখে গত শুক্রবার ২৫ অক্টোবর বিকাল তিন টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফেনী জেলা শাখার আয়োজনে হাজারি রোড (পাগলামিয়া সড়ক) এর পশ্চিম প্রান্তে আমেনা সিরাজ কনভেনশন হলে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কোবির চৌধুরী’র সভাপতিত্বে এবং জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: নুরুল হুদা ও সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন ফরায়জী’র সঞ্চালনায় সভা উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ এবং প্রধান বক্তা হিবাসে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এম জি ফারুক।

উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপি র আহবায়ক শেখ ফরিদ বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহ বিভাগীয় সভাপতি আবু সাঈদ, ফেনী জেলা বিএনপি’র  যুগ্ম আহবায়ক প্র: এম এ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, ইয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী।

এছাড়া আরো উপস্তিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার, ফেনী সদর থানা বিএনপি সদস্য সচিব সানাউদ্দিন কায়সার ছাব্বির, জেলা শ্রমিক দলের- সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ-সাধারণ সম্পাদক আকবর হোসেন, ছাগলনাইয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হোনা মিয়া, ফেনী সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মাকছুদুল আলম টিপু, ফেনী পৌর শ্রমিক দলের- সভাপতি আবুল বশর, সাধারণ সম্পাদক মো: হানিফ, সোনাগাজী পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সহ জেলা শ্রমিক দলের বিভিন্ন ইউনিট যেমন- উপজেলা, থানা, পৌরসভা এবং ইউনিয়ন সমুহ থেকে আগত অগনিত নেতা কর্মীবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক- প্র: এম এ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, ইয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, শ্রমিক দল ময়মনসিংহ বিভাগীয় সভাপতি আবু সাঈদ সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সকল কে এক জোট হয়ে ধানের শীষ এর পক্ষে কাজ করার জন্য প্রস্তুত হতে হবে।

প্রধান বক্তা এম জি ফারুক বলেন, আগামীদিনে এই সরকার এর অধীনে যে নিরপেক্ষ নির্বাচন হবে তার জন্য আমাদের কে ঐক্যবধ্য থাকতে হবে।

এরপর আগামীর রাজনৈতিক এবং সাংগঠনিক উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কোবির চৌধুরী সভার সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com