শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চীনে ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

চীন প্রতিনিধি:   |   রবিবার, ২৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চীনে ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
১৩

চীনে অনুষ্ঠিত হয়েছে অষ্টম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্ট্রাটেজিক এন্ড গ্লোবাল স্টাডি এবং প্রথম কনফারেন্স অন এরিয়া স্টাডিজ অফ চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স।

২৫ থেকে ২৬ অক্টোবর দুই দিনব্যাপী কনফারেন্সটি চীনের চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স এর হল রুমে অনুষ্ঠিত হয়। কনফারেন্সটি যৌথভাবে আয়োজন করে চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স এবং ইউনিভার্সিটি অফ ইন্দোনেশিয়া।

কনফারেন্সে উদ্বোধনী বক্তব্য রাখেন, চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স এর প্রেসিডেন্ট তং হুয়ে, ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রীর প্রতিনিধি মুলাওয়ারমান হান্নাসে, চিয়াংশি প্রদেশের বাণিজ্য বিভাগের উপ-মহাপরিচালক চেন চ্যাংশেং, ইউনিভার্সিটি অফ ইন্দোনেশিয়ার স্কুল অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এর ডিন আথর সুব্রতো সহ আরো অনেকে।

বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, জাপান, শ্রীলংকা সহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ৩০০ জন একাডেমিশিয়ান, স্কলার এবং আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই কনফারেন্সে অংশগ্রহণ করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com