শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রেগুলেটর নির্মাণের দাবিতে সমাবেশ করলেন খেতমজুর সমিতি

আনোয়ার হোসেন   |   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রেগুলেটর নির্মাণের দাবিতে  সমাবেশ করলেন খেতমজুর সমিতি
১০

গাইবান্ধায় রেগুলেটর নির্মাণসহ বিভিন্ন দাবিতে সমাবেশসহ স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) জাতীয় কৃষক খেতমজুর সমিতি গাইবান্ধা ফুলছড়ি শাখার উদ্যোগে কালির বাজার বটতলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা সভাপতি আব্দুল হামিদ সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, জেলা সভাপতি রেবতী বর্মণ, গোলাম মোস্তফা, গোপাল কৃষ্ণ রায়, আব্দুল্যাহ সরকার, ইউনুস আলী, উত্তম বর্মণ, বিহারী শেখ প্রমুখ।

বক্তারা, ফুলছড়ি উপজেলার উদাখালী, উড়িয়া, কঞ্চিপাড়া ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনের জন্য ওয়াপদা বাঁধে রেগুলেটর নির্মাণ, উদাখালী খাল সংস্কার, সামাজিক সুরক্ষা ভাতা (বয়স্ক, বিধবা) প্রভৃতি মাসিক ১০ হাজার টাকা এবং বয়স্ক ভাতা প্রাপ্তির বয়সসীমা ৬০ বছর নির্ধারণের দাবি জানান। সমাবেশ শেষে, উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com