শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

বদিউজ্জামান রাজাবাবু   |   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ
২৫

রাজশাহীতে পরিবহন শ্রমিককে মারধরের ঘটনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের সকল বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ৭ টা থেকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী সকল বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। পরে তারা রাজশাহী বাস টার্মিনালে আন্দোলন করে।

শ্রমিকরা জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জে এক শ্রমিককে চাঁদার জন্য চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা মারধর করে। এর আগেও কয়েকবার রাজশাহীর শ্রমিকদের চাঁপাইনবাবগঞ্জের মালিক সমিতিসহ সিএনজি চালকরা মারধর করে। এ নিয়ে বারবার আলোচনায় বসলেও কোন সমাধান হয়নি। আগে এই রুটে ১২০০ টাকা চাঁদা দেওয়া হলেও গত ৫ আগষ্টের পরে থেকে এই রুটে প্রায় দুই হাজার আটশত টাকা চাঁদা দিতে হয়।

এনিয়ে তাদের মধ্যে প্রায় মারধরের ঘটনা ঘটে। শ্রমিকদের মারধর ও চাঁদা আদায় বন্ধ না হলে বাস চলাচল বন্ধ রাখা হবে বলে জানান শ্রমিকরা। রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, দুই জেলার শ্রমিকদের নিয়ে সমস্যা সমাধানের জন্য আলোচনা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com