আসাদুজ্জামান তালুকদার | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৮৮ বার পঠিত | পড়ুন মিনিটে
সোমবার(২৭ অক্টোবর) রাত ১১ টা নাগাদ গোয়েন্দা সূত্রের ভিত্তিতে মেজর জিসানের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে আলামিন(৫০) নামে এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়।
সে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামের আঃ মোতালেব এর ছেলে। তাকে ময়মনসিংহ সদর উপজেলার মধ্য বাড়েরা এলাকার র্যাব অফিসের পাশের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
সে আব্দুল জব্বার নামে ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন। তার নামে অস্ত্র, মারামারি, চাঁদাবাজি সহ বেশ কয়েকটি মামলা রয়েছে বারহাটা থানায় । আটক করার সময় তার কাছে একটি স্যামসাং অ্যান্ড্রয়েড সেট মোবাইল পাওয়া যায়।
পরে তাকে বারহাট্টা থানায় হস্তান্তর করা হয়। এব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com