শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাতীয় যুব দিবসে ৪০ জন কম্পিউটার প্রশিক্ষনার্থীর মাঝে প্রশিক্ষণ সনদপত্র বিতরন

মোঃ লিমন মিয়া:   |   শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় যুব দিবসে ৪০ জন কম্পিউটার প্রশিক্ষনার্থীর মাঝে প্রশিক্ষণ সনদপত্র বিতরন
১৩

জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, প্রশিক্ষণ সনদ, যাতায়াত ভাতা ও ঋণের চেক বিতরণ করার মধ্য দিয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে পালিত হলো জাতীয় যুব দিবস ।

পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালনে ১ নভেম্বর শুক্রবার সকালে একটি র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

পলাশবাড়ী উপজেলা যুব উন্নয়ন অফিসার শহীদুল্লাহ্ ভূঞা’র সভাপতিত্বে আলোচনা সভায় “দক্ষ যুব গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার, অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো। আরো বক্তব্য রাখেন প্রশিক্ষনার্থী সাধনা আক্তার, উদ্যোক্তা সোহেল রানা, মিতু বেগমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

শেষে ৪০ জন কম্পিউটার প্রশিক্ষনার্থী মাঝে প্রশিক্ষণ সনদ, যাতায়াত ভাতা ও অন্যান্য প্রশিক্ষনার্থীদের মাঝে ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,উপজেলার বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ,প্রশিক্ষনার্থীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com