শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

বদিউজ্জামান রাজাবাবু   |   শনিবার, ০২ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
১৩

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে সমবায় দিবস উপলক্ষে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক দেবন্দ্রনাথ উরাঁও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) মোঃ নুরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।

সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন মোসাঃ তানিয়া বেগম, মতিউর রহমান, মোঃ সফিকুল ইসলাম গাজী প্রমুখ। বক্তারা সময়বায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ শফিকুল ইসলাম, সমবায় অফিসের সহকারী পরিদর্শক রিয়াদ ফয়সাল, মিজানুর রহমান, সমবায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ এনামুল হক, আওয়াল, ফুলেরা বেগম সহ বিভিন্ন সমবায়ের সদস্যাবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com