শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ী পৌরসভা ও কিশোরগাড়ী ইউনিয়ন পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার

মোঃ লিমন মিয়া   |   বুধবার, ০৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ী পৌরসভা ও কিশোরগাড়ী ইউনিয়ন পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা ও ১ নং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক স্থানীয় সরকার রিয়াজ উদ্দিন। ৬ নভেম্বর বুধবার দুপুরে পৌরসভার নানা উন্নয়নমূলক কাজে সহ বিভিন্ন খোঁজ-খবর নেন ও কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের যাবতীয় সেবামূলক কার্যাবলীর তথ্যাদি পরিদর্শন করেন ও রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক মহোদয় কিশোরগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান,ইউ পি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যসহ ইউ পি সচিব,গ্রাম পুলিশগণ নিয়ে মতবিনিময় করেন।

এসময় উপস্হিত ছিলেন পলাশবাড়ী উপজেলা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার,অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু, পলাশবাড়ী উপজেলা সমাজসেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল, উপজেলা যুব উন্নয়ন অফিসার শহীদুল্লাহ ভূঞা’র, পলাশবাড়ী পৌরসভা সহকারি প্রকৌশলী মোহাম্মদ মোর্তুজা এলাহী। কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।

পলাশবাড়ী পৌরসভা ও কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রমে বিভাগীয় কমিশনার মহোদয় সন্তোষ প্রকাশ করেন এবং সকলের কথা মনোযোগের সহিত শ্রবণ করেন ও বিভিন্ন প্রকার দিকনির্দেশনা মূলক মূল্যবান পরামর্শ প্রদান করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com