শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় হেলিকপ্টারে উড়ে বিয়েতে আসলো বর

আনোয়ার হোসেন:   |   শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় হেলিকপ্টারে উড়ে বিয়েতে আসলো বর

হেলিকপ্টারে উড়ে বিয়ে করতে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় আসলেন বর রায়হান বাবুল।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর সোয়া ২টা দিকে হেলিকপ্টারে উড়ে ঢাকা থেকে বরযাত্রী নিয়ে
উপজেলার নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অবতরন করেন বর রায়হান বাবুল।

জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামের এনামুল হোসেন হারুনের মেয়ে নাঈমা সুলতানা ঐশীর সাথে রায়হান বাবুলের পারিবারিক ভাবে বিয়ের দিনক্ষন নির্ধারন করা হয়। সে মোতাবেক বৃহস্পতিবার সকাল থেকে কনের বাড়িতে চলতে থাকে বৌ ভাতসহ বিয়ের ব্যাপক ধুমধাম।

বর রায়হান বাবুল একজন ব্যবসায়ী। তার বাবার নাম পাজ্ঞাব আলী মোল্লা। তিনি মাগুরা সদর উপজেলার গাংগলিয়া চন্দন প্রতাপ গ্রামের বাসিন্দা।

এদিন এ বিয়েতে বর আসবে হেলিকপ্টারে উড়ে।
এ খবর আগে জানাজানি হলে ওই এলাকার নানা বয়সের হাজারো উৎসুক জনতা বর ও হেলিকপ্টারটি এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন বিদ্যালয় মাঠে।
দুপুর সোয়া ২টার দিকে অবতরন করার সাথে সাথে উপস্থিত জনতা মেতে উঠেন আনন্দ উল্লাসে। এরপর মহা ধুমধামের মধ্য দিয়ে বরণ করে নেয়া হয় বর রায়হান বাবুলকে।

বিবাহ রেজিষ্টার সাজ্জাদ হোসেন জানান, হেলিকপ্টারটি অবতরন করার পরে কনের বাবা ও তার আত্নীয়স্বজন বরকে উৎসবমুখর পরিবেশে বরণ করে নেন। এরপর মুসলিম শরিয়াত মোতাবেক ১৬ লক্ষ টাকা দেন মোহরানায় বর ও কনের বিয়ে সম্পন্ন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com