কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: | শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ১০৭ বার পঠিত | পড়ুন মিনিটে
গত বুধবার যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ইউনিভার্সিটি অব মিশিগান-ডিয়ারবর্ণে এই পিঠা উৎসবটি অনুষ্ঠিত হয়, উক্ত পিঠা উৎসবে ইউনিভার্সিটির সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ সহ স্থানীয় বাংলাদেশী এবং অন্যান্য কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে পিঠা পরিচয় ও প্রদর্শনী, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন অর্গানাইজেশনের প্রেসিডেন্ট খাইরুল মোত্তাকিন তানিন, আয়োজকরা জানান পিঠা উৎসবের মুল পতিপাদ্য বিষয় বাংলাদেশের উর্বর ইতিহাস ও সংস্কৃতি চর্চা বিদেশের মাটিতে সেটিকে সুপরিচিত করে তোলা এছাড়া বাংলাদেশী শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করার উদ্দেশ্য ছিলো এই আয়োজন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com