শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জুয়ার আসর থেকে ষাঁড় গরুসহ ৭জন আটক: এক রাউন্ড ফাঁকা ফায়ার

আসাদুজ্জামান তালুকদার:   |   রবিবার, ১০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুয়ার আসর থেকে ষাঁড় গরুসহ ৭জন আটক: এক রাউন্ড ফাঁকা ফায়ার
১৮

রবিবার (১০ নভেম্বর) ভোর আনুমানিক ৬টা নাগাদ সেনা গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে জুয়ার আসর থেকে বেশকয়েকজনকে আটক করেছে সেনাবাহিনীর একটি টিম।

এসময় কেন্দুয়া উপজেলা ও সদর উপজেলার সীমান্তবর্তী জল্লী এলাকা থেকে মোঃ মিজানুল হক(৩০), মোঃএখলাস মিয়া(৪৯), অন্তর(১৯), মোঃ খাইরুল ইসলাম(২২), মোঃ সবুজ মিয়া (২৪), মোঃমাসুম(২৬), মোঃ পিন্টু দেব পলাশ(৪৯) কে আটক করেছে তারা।

এব্যাপারে নেত্রকোণা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার ভয়েস সেভেনকে জানান, জুয়ারীদের আটকের পর জুয়ারী চক্রের সদস্যরা সেনাবাহিনীর কাছ থেকে আটককৃতদের জোরপূর্বক ছাড়িয়ে নিতে সেনা সদস্যদের ঘেরাও করে। একপর্যায়ে সেনাবাহিনী এক রাউন্ড ফাঁকা ফায়ার করে। পরে জুয়ারিদের সংঘবদ্ধ দলটি ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। এসময় সাতটি মোটরসাইকেল এবং একটি ষাঁড় গরুসহ ৭জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে সোপর্দ করা হবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com